Posts

Showing posts from June, 2022

বৃষ্টির জন্য দোয়া

বৃষ্টি! বৃষ্টিকে আল্লাহর রহমত বলা হয়। আরব বাসী বৃষ্টি ভিষণ পছন্দ করতেন করার অবশ্য কারণ ও ছিল আরব ছিল মরুর দেশ! বালুময় পরিবেশে টিকে থাকতে বৃষ্টির প্রয়োজনীয়তা ছিল অনেক।  একবার এক ব্যক্তি দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ার জন্য আল্লাহর নবী (সঃ) এর কাছে বৃষ্টি জন্য দোয়া করতে ফরিয়াদ করেন দিনটি ছিল জুমুআ অর্থাৎ শুক্রবার তখন নবি (স:) খুতবা দিচ্ছিলেন লোকটির কথা শোনা মাত্র খুতবা থামিয়ে দোয়া করেন বৃষ্টির জন্য।  সেবার এত! এত! এত! বৃষ্টি হয়েছিল যে মরুর দেশ আরবে বণ্যা হয়েছিল। ভাবা যায়!  তখন পরের জুমআতে লোকটি আবার আসেন আর নবি (সঃ) কে এবার বৃষ্টি থামানোর জন্য দোয়া করতে বলেন।  আমাদের নবি (সঃ) আবারো দোয়া করেন, তবে এবার বলেন বৃষ্টি মক্কাতে না হয়ে অন্য জায়গা গুলোতে হতে বলেলন।  নবির দোয়া বরকতে আল্লাহ চারপাশে মেঘ সরিয়ে দিয়েলেন আর মক্কা নগরী বাদে বাকী সব জায়গায় বৃষ্টি হতে থাকলো সুবহানাল্লাহ! আমি নতুন লেখিকা হুট করেই আজ বৃষ্টি দেখে লেখালেখি শুরু করলাম। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর লেখা কেমন হলো অবশ্যই জানাবেন না জানালেও সমস্যা নেই! :)  আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক। আমিন